ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রথমবারের মতো আমিরাত থেকে পণ্য গেলো ইসরায়েলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 October, 2020, 9:43 PM

প্রথমবারের মতো আমিরাত থেকে পণ্য গেলো ইসরায়েলে

প্রথমবারের মতো আমিরাত থেকে পণ্য গেলো ইসরায়েলে

সংযুক্ত আরব আমিরাতের একটি কার্গো জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে ইসরায়েলের বন্দরনগরী হাইফায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি স্বাক্ষরের পর প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে সরাসরি নৌরুট চালু করলো আমিরাত।

এমএসসি প্যারিস নামের কার্গো জাহাজটি দুবাইর জেবেল আলী বন্দর থেকে ইলেকট্রনিক্স, আয়রন ও ফায়ারফাইটিং পণ্য সামগ্রী নিয়ে গেছে ইসরায়েলে। এমএসসি’র একজন মুখপাত্র জানান, তাদের একটি জাহাজের মাধ্যমে এই প্রথম দুবাই থেকে পণ্য পরিবহন করে ইসরায়েলের হাইফায় পাঠানো হলো।

হাইফা বন্দর বোর্ডের চেয়ারম্যান এশেল আরমোনি বলেন, প্রাথমিকভাবে এমএসসি সপ্তাহে একবার হাইফায় পণ্য নিয়ে যাবে। তবে পরবর্তীতে এর সংখ্যা আরো বাড়তে পারে।

আরব আমিরাতের সঙ্গে এই বাণিজ্যিক লেনদেনকে ‘বিশাল কিছুর সূচনা’ বলে অভিহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার দেশটির পার্লামেন্টে তিনি বলেন, আজ দুবাই থেকে যেসব পণ্য এসেছে সেগুলো আমাদের জন্য অনেক বেশি সাশ্রয়ী হবে।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের বার্ষিক বাণিজ্যিক বিনিময় ৪০০ কোটি ডলারে উন্নীত হবে বলে আশা করছেন তারা।

পর্যবেক্ষকরা বলেন, কয়েক মাস আগেও দুবাই থেকে হাইফায় পণ্য পরিবহন একটি অকল্পনীয় ব্যাপার ছিলো। তবে আগস্টে সংযুক্ত আরব  আমিরাত মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণার পর সেই অসম্ভব বিষয়টি সম্ভব হয়েছে। সূত্র- পার্সটুডে


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status