ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ছাগলনাইয়া থানার এসআই আলমগীর ক্লোজড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 October, 2020, 9:44 PM

ছাগলনাইয়া থানার এসআই আলমগীর ক্লোজড

ছাগলনাইয়া থানার এসআই আলমগীর ক্লোজড

ফেনীতে এক ব্যবসায়ীর কোটি টাকার জমি, ফ্ল্যাট, ব্যাংকের চেক লিখে নেয়াসহ বিভিন্ন অভিযোগে ছাগলনাইয়া থানার এসআই আলমগীরকে ক্লোজড করা হয়েছে।

গতকাল সোমবার রাতে তাকে ক্লোজ করে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে বলে জানান ছাগলনাইয়া থানার পরিদর্শক মেজবাহ উদ্দিন। তার বিরুদ্ধে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা পুলিশ হেডকোয়াটার ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে ব্যবসায়ী নজরুল ইসলাম একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, আরিফিন আজাদ বাদল নামে এক ব্যবসায়ী কোনো প্রমাণপত্র ছাড়া বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও পুলিশের এসআই মিলে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। এক পর্যায়ে ১৭ জুন ব্যবসায়ী নজরুলের বাড়িতে হানা দিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরে থাকা ব্যবসায়িক, জমি ও ফ্ল্যাটের গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র গাড়িতে তুলে নিয়ে যায়।

পরে অস্ত্র ও মাদকের মামলার ভয় দেখিয়ে ১৮ জুন ভোরে ব্যবসায়ী নজরুলকে ফের বাড়ি থেকে প্রাইভেটকারে তাকে তুলে ঢাকার কেরানীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়। এসময় ছাগলনাইয়া থানায় কর্মরত এসআই আলমগীরসহ তার বসুন্ধরা আবাসিক এলাকার সাড়ে ৬ কাঠার জমিটি লিখে নেয়। ব্যবসায়িক লাইসেন্স হস্তান্তরের অঙ্গিকার নামাসহ ৮/১০ ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সাক্ষর দিতে চাপ দেয়। সেখানে আরো অজ্ঞাত ১৫-২০ জন উপস্থিত ছিলেন। পরে কৌশলে তিনি ঘটনাস্থল থেকে সঁটকে পড়েন।

পরে এসআই আলমগীর মুঠোফোনে জানান, চুক্তি ছিলো লাইসেন্সসহ জমি লিখে নেয়া কিন্তু ব্ল্যাঙ্ক স্ট্যাম্প নেয়ার যে ঘটনা ঘটেছে সেটি তিনি জানতেন না। ব্যবসায়ী নজরুলের এমন অভিযোগ নিয়ে জেলা পুলিশ তদন্তে নামে, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status