ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নিক্সনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সিদ্ধান্ত আজকালের মধ্যেই’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 October, 2020, 10:38 PM

নিক্সনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সিদ্ধান্ত আজকালের মধ্যেই’

নিক্সনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সিদ্ধান্ত আজকালের মধ্যেই’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সিইসি বলেন, ‘আমরা জানি, অভিযোগ আছে। অভিযোগটা আমরা সঙ্গে সঙ্গে জেনেছি। কমিশনারদের সঙ্গে আলোচনা করেছি। পরবর্তী করণীয় নির্ধারণ করেছি। যা করণীয় আজকালের মধ্যেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কে এম নূরুল হুদা বলেন, ‘ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য যে আচরণ করেছেন সেটা কাম্য নয়। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। আইনে যেরকম বিধিবিধান আছে, তার ব্যাপারে আইনের বিধিবিধান প্রযোজ্য হবে। এতটুকু বলতে পারি।’

নির্বাচনী আইনে মামলা করার বিধান রয়েছে, আপনারা কি মামলা করবেন এ প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘যদি মামলা করার বিধান থাকে মামলাই করব। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি।’

অন্যদিকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আইনে যা আছে, যা যা করা সম্ভব, আমরা সবকিছুই করার জন্য প্রস্তুত আছি।’

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status