ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
১৬ বছর ধরে শিকলবন্দী গোলাম মওলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 October, 2020, 9:20 AM

১৬ বছর ধরে শিকলবন্দী গোলাম মওলা

১৬ বছর ধরে শিকলবন্দী গোলাম মওলা

রংপুরের পীরগঞ্জের নিভৃতপল্লীর এক মানসিক রোগী গোলাম মওলা। দীর্ঘ ১৬ বছর ধরে নির্মমভাবে বন্দী করে খাঁচায় রাখা হয়েছে তাকে।

বেঁচে থাকার সব সুযোগ থেকে বঞ্চিত মানুষটি। পাঁয়ে বেড়ি পরিয়ে গাছের সঙ্গে শক্ত শেকলে এভাবেই বেঁধে রাখা হয়েছে গোলাম মওলাকে। পাশের ঝুপড়ি ঘরটি তার আবাসস্থল।

জীবনের বড় একটি সময় সুস্থ সবল থাকলেও একপর্যায়ে স্বাভাবিকতা হারান পঞ্চাশোর্ধ্ব মওলা। তার অস্বাভাবিক আচরণে ক্ষুব্ধ স্বজনরা। ১৮ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মওলা। প্রায় ১৫ বছর পর তাকে খুঁজে পান স্বজনরা। চিকিৎসায়ও কোনো ফল হয়নি।

পীরগঞ্জের ভেন্ডাবাড়িতে আর্থিক দৈন্যতায় থাকা পরিবারটি সমাজের চাপে বাধ্য হয়ে আটকে রাখেন তাকে। সেই থেকে বাড়ির পাশের ঝোপঝাড়ে শেকলেবন্দি মওলা। তাকে সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই অমানবিকতা থেকে মওলাকে মুক্তি দিতে বিত্তশালীদের সহযোগিতা চান মানবধিকার কর্মীরা। সবার সহযোগিতা ও ভালোবাসা পাওয়ার আকুতি গোলাম মওলার।

সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status