ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
অতীতের সব রেকর্ড ভাঙল মোংলা বন্দর জেটি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 October, 2020, 9:59 AM

অতীতের সব রেকর্ড ভাঙল মোংলা বন্দর জেটি

অতীতের সব রেকর্ড ভাঙল মোংলা বন্দর জেটি

পাঁচটি জাহাজ এক সঙ্গে বার্থিং করায় অতীতের সব রেকর্ড ভেঙে বাণিজ্যিক জাহাজে পরিপূর্ণতা পেয়েছে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলা বন্দর জেটি।   

রোববার রাতে  মোংলার জেটিতে অবস্থান করছে লাইবেরিয়ার পতাকাবাহী জেনারেল কার্গো নিয়ে এমভি ডেইজি, সিংগাপুরের পতাকাবাহী কন্টেইনার নিয়ে এমভি কোটারিয়া/০৪৭৯ ডব্লিউ, সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার নিয়ে এমভি কোটাহরম্যাট, পানামা পতাকাবাহী প্রজেক্ট কার্গো নিয়ে এমভি হনর পেসক্যার্ডস ও মালয়েশিয়া পতাকাবাহী গাড়ি নিয়ে এমভি মালয়েশিয়া স্টার জাহাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান রাতে জানান, বর্তমান সরকার ও বন্দর কর্তৃপক্ষের নানামুখী যুগান্তকারী পদক্ষপেরে ফলে মোংলা এখন ক্রমশই উন্নতির দিকে ধাপিত হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতায় জেটির ও চ্যানেলের নাব্যতা বৃদ্ধি ও মোংলা বন্দরের সক্ষমতা বাড়ায় একই সঙ্গে পাঁচটি জাহাজ জেটিতে মালামাল খালাসের জন্য বার্থিং করা সম্ভব হয়েছে। এর ফলে মোংলা বন্দর প্রতিষ্ঠার ইতিহাসে এই প্রথম বন্দরের সকল জেটি বিদেশি জাহাজে পরিপূর্ণ হয়েছে।

জেটিতে পাঁটটি জাহাজ আর বন্দরের বহিনোঙ্গরে আরো ৬টিসহ মোট ১১টি জাহাজ বন্দরে অবস্থান করছে। পাইপ লাইনে আরো জাহাজ রয়েছে।

সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status