ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
আবারো মা হচ্ছেন কারিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 October, 2020, 1:52 PM

আবারো মা হচ্ছেন কারিনা

আবারো মা হচ্ছেন কারিনা

আবারো মা হতে চলেছেন কারিনা। দ্বিতীয়বারের মতো সন্তানের জন্ম দেবেন ৩৯ বছরের কারিনা কাপুর খান। নিজেই ভারতীয় গণমাধ্যমকে সুখবরটি জানিয়েছেন তিনি।

এই নিয়ে চতুর্থবার বাবা হতে চলেছেন সাইফ আলী খান। সারা, ইব্রাহিম, তৈমুরের পর এখন নতুন সদস্যের অপেক্ষা এই তারকা দম্পতির। ২০২১ সালের মার্চে নতুন সন্তানের জন্ম দেবেন কারিনা। কারিনার এখন পাঁচ মাসের গর্ভাবস্থা চলছে।

কারিনার বাবা রণধীর কাপুর বলেন, ওরা এবার চারজনের পরিবার হবে। আমি অনেক দিন সেটাই চাইছিলাম। তৈমুরের একজন খেলার সঙ্গী খুব দরকার।

নিজের গর্ভাবস্থা নিয়ে বরাবরই কোনও গোপনীয়তা নেই কারিনার। তৈমুরের সময়েও চুটিয়ে কাজ করেছিলেন শেষ দিন পর্যন্ত। এ বারেও মাঝেমধ্যেই বেবি বাম্পে দেখা মিলছে বেবোর।

সম্প্রতি নিজের ৪০ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন কারিনা। সাইফের পঞ্চাশতম জন্মদিনেও তাকে দেখা গেছে। তবে দ্বিতীয় প্রেগন্যান্সিতে এত স্পষ্ট বেবি বাম্প নিয়ে এই প্রথম প্রকাশ্যে এলেন নায়িকা।

সম্পাদনা: খালেদ সুজন   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status