ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
হাজী সেলিমের ছেলে এরফান গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 October, 2020, 1:53 PM

হাজী সেলিমের ছেলে এরফান গ্রেফতার

হাজী সেলিমের ছেলে এরফান গ্রেফতার

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে এফরান সেলিমকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ সোমবার (২৬ অক্টোবর) তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাবের একটি দল। এর আগে এফরান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যা চেষ্টা’ মামলা হয়। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

গত রাতে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এই কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধর করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন আহত নৌবাহিনীর কর্মকর্তা। এ সময় নৌবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা থানায় উপস্থিত ছিলেন।

হাজী সেলিমের গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গতকাল রাতে কলাবাগান মোড়ে মারধরের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তখন গাড়িতে ছিলেন না সংসদ সদস্য হাজী সেলিম। তবে সংসদ সদস্যের স্টিকার লাগানো ছিলো। গাড়িতে হাজী সেলিমের ছেলে ও তার নিরাপত্তারক্ষীরা ছিলেন।
      
     

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status