ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বিয়ের তারিখ ভুলেছেন অজয়, মনে রেখেছেন শাহরুখ! অতঃপর কাজলের প্রতিক্রিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 October, 2020, 2:04 PM

বিয়ের তারিখ ভুলেছেন অজয়, মনে রেখেছেন শাহরুখ! অতঃপর কাজলের প্রতিক্রিয়া

বিয়ের তারিখ ভুলেছেন অজয়, মনে রেখেছেন শাহরুখ! অতঃপর কাজলের প্রতিক্রিয়া

বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অনেক অভিনয়শিল্পীরা বিয়ে করে সারাজীবনের জন্য জুটি হয়েছেন। যদিও তাদের মধ্যে কেউকেউ টিকে গিয়েছেন তো কেউ কেউ নিজের নামের প্রতি তেমন ভাবে সুবিচার করতে পারেননি। কিন্তু কেরিয়ারের মধ্য গগনে থাকতে থাকতে যারা বিয়ে করেছেন তাদের মধ্যে অন্যতম চর্চিত নাম কাজল-অজয় দেবগন।

অজয় দেবগন আজ থেকে ২১ বছর আগে বিয়ে করেছিলেন। দুই অভিনেতার সুপার বন্ডিং লক্ষ্য করার মত। কিন্তু এই দুই অভিনেতার বিয়ে নিয়ে অনেক মুখরোচক গল্প আছে কিন্তু সব থেকে বড় মুখরোচক বিষয় এই যে। একবার একটি অনুষ্ঠানে কথার প্রসঙ্গে জানতে পারা গিয়েছে অজয় দেবগন কাজলের সঙ্গে নিজের বিয়ের তারিখ ভুলে গিয়েছেন। অজয় দেবগন করণ জোহরের শো কফি উইথ করণে-এ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন। নিজের বিয়ের তারিখ ভুলে গিয়ে বিব্রতকর পরিস্থিতে পরেন তিনি। কাজলকে ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেনঅজয় দেবগন।

অন্যদিকে এই বিষয়টি অত্যন্ত অবাক করে দেয় যে, নিজের বিয়ের তারিখ অজয় দেবগন ভুলে গেলেও মনে রেখেছেন শাহরুখ খান ৷ দিলওয়ালের প্রমোশনে গিয়ে এই প্রশ্নে শাহরুখের উত্তর শুনে হয়রান হয়েছিলেন কাজল। বলিউডে শাহরুখ-কাজলের একজন অন্যজনকে খুব ভালো বুঝতে পারার বেশ সুনাম রয়েছে। ডিডিএলজে, কুছ কুছ হোতা হ্যায় -সহ একগুচ্ছ ছবিতে অভিনয় করে ঝড় তুলেছিল এই অমর জুটি।

সম্পাদনা: খালেদ সুজন   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status