ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মধ্যরাতে আখক্ষেতে মেয়ের সম্ভ্রম কাড়ার চেষ্টা বাবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 October, 2020, 2:08 PM

মধ্যরাতে আখক্ষেতে মেয়ের সম্ভ্রম কাড়ার চেষ্টা বাবার

মধ্যরাতে আখক্ষেতে মেয়ের সম্ভ্রম কাড়ার চেষ্টা বাবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মধ্যরাতে আখক্ষেতে কিশোরী মেয়ের সম্ভ্রম কাড়ার চেষ্টার অভিযোগে এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে মেয়ের করা মামলায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়।

মামলার তথ্যানুযায়ী, ভুক্তভোগী ওই কিশোরীর মা প্রবাসে থাকেন। এতে নানা-নানীর সঙ্গে রূপগঞ্জে বসবাস করতেন এ কিশোরী। শনিবার দিবাগত রাত ২টায় কিশোরী মেয়েকে বাড়ির পাশে আখক্ষেতে নিয়ে যায় বাবা। ওই সময় বাবা সম্ভ্রম কাড়ার চেষ্টা করলে চিৎকার দেন কিশোরী। এতে বাবা পালিয়ে গেলে ঘটনাটি নানা-নানিকে জানায় ভুক্তভোগী। পরে নানা-নানিকে নিয়ে কিশোরী থানায় অভিযোগ দায়ের করলে মামলা হিসেবে অভিযোগটি নথিভুক্ত করা হয়।

রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল হাসান, ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে বাবার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
 
 সম্পাদনা: খালেদ সুজন  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status