ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ছোট্ট দোকানেই জীবন সংগ্রাম ২৬ ইঞ্চির ফরিদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 October, 2020, 2:18 PM

ছোট্ট দোকানেই জীবন সংগ্রাম ২৬ ইঞ্চির ফরিদের

ছোট্ট দোকানেই জীবন সংগ্রাম ২৬ ইঞ্চির ফরিদের

পিরোজপুরের ভান্ডারিয়ার মাটিভাঙ্গা গ্রামের প্রতিবন্ধী ফরিদ মৃধা। ২০ বছর ধরে জীবনের সঙ্গে যুদ্ধ করছেন তিনি। অন্যের ওপর নির্ভরশীল না থেকে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। স্থানীয় মালিয়ার হাটে একটি ঘর ভাড়া নিয়ে কোনোরকমে চলছে তার ছোট্ট দোকান। ৩২ বছর বয়সে তার শরীর বেড়েছে মাত্র ২৬ ইঞ্চি। শারীরিক বাধাকে উপেক্ষা করে ২০ বছর আয় করে অসুস্থ মা-বাবার মুখে ভাত তুলে দিচ্ছেন তিনি। তার শেষ চাওয়া প্রধানমন্ত্রী সঙ্গে একবার সাক্ষাৎ।

২০ বছর ধরে মায়ের কোলে চড়ে দোকানের উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হন ফরিদ মৃধা। দিনভর দোকানের বেচা-কেনা করেন। নিজে কোনো ক্রেতার হাতে মালপত্র তুলে দিতে পারেন না। দাম পরিশোধ করে ক্রেতারাই দোকান থেকে মালপত্র নেন। বেচাকেনা শেষে আবার রাত ১০টার দিকে মায়ের কোলে চড়ে অথবা হুইলচেয়ারে করে বাড়ি ফেরেন।

শারীরিক প্রতিবন্ধী ফরিদ আত্মনির্ভরশীল একজন মানুষ। ৩২ বছর বয়সে একটিবারের জন্যও দুই পায়ে দাঁড়াতে পারেননি। এমনকি তার দুই হাতও অসাড়। ৩২ বছর বয়সে তার শরীর বেড়েছে মাত্র ২৬ ইঞ্চি। তবু জীবনযুদ্ধে থেমে নেই তিনি।

ফরিদ জানান, ভিক্ষুকরা এসে বিভিন্ন সময় তার কাছে ভিক্ষা চান। কিন্তু তিনি ভিক্ষা না দিয়ে তাদের ভিক্ষার পেশা ছেড়ে কাজ করার পরামর্শ দেন।

তিনি আরো জানান, সারাদিন দোকান করে আয় হয় ৩-৫শ’ টাকা, মাসে ৫-৬ হাজার টাকা। যা দিয়ে তার পরিবার চালাতে কষ্ট হয়। সরকার ও বিত্তবানদের সহযোগিতায় ব্যবসার পরিধি বাড়াতে চান। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন ফরিদ।

প্রতিবন্ধী ফরিদের শেষ চাওয়া, বাঁচার জন্য একখণ্ড সরকারি জমি ও প্রধানমন্ত্রী সঙ্গে একবার সাক্ষাতের সুযোগ।

ফরিদের মা রওশন আরা বেগম জানান, ফরিদের দোকানে তেমন কোনো মালামাল নেই। কষ্ট আর অভাবের সঙ্গে প্রতিনিয়ত জীবনযুদ্ধ করছে সে। সরকারি সহযোগিতা পেলে তার জীবনমান কিছুটা উন্নত হতে পারে।

গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী জানান, অসহায় ফরিদ মৃধাকে পরিষদের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।


সম্পাদনা: খালেদ সুজন   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status