ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ছাত্রীকে জড়িয়ে ধরে গোপনস্থানে প্রাথমিক শিক্ষকের হাত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 October, 2020, 2:23 PM

ছাত্রীকে জড়িয়ে ধরে গোপনস্থানে প্রাথমিক শিক্ষকের হাত

ছাত্রীকে জড়িয়ে ধরে গোপনস্থানে প্রাথমিক শিক্ষকের হাত

ঝালকাঠির নলছিটিতে মো. রিপন হোসেন হাওলাদার নামে এক প্রাথমিকের শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে আসামি করে রোববার (২৫ অক্টোবর) রাতে ভুক্তভোগী এক স্কুল ছাত্রীর মা নলছিটি থানায় মামলা দায়ের করেছেন।


অভিযুক্ত রিপন হোসেন উপজেলার অভয়নীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং শহরের পুরানবাজার এলাকার মো. তাহের হাওলাদারের ছেলে। শহরের পুরানবাজার এলাকায় গত ২১ অক্টোবর বুধবার সকালে ওই ছাত্রীকে শ্লীলতাহানি ঘটানোর পর থেকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ওই শিক্ষক ও স্থানীয় একটি মহল চেষ্টা চালাচ্ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষক রিপন হাওলাদার ছয়-সাত মাস ধরে তার বাসার পার্শ্ববর্তী ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ভুক্তভোগী শহরের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

গত ২১ অক্টোবর সকাল ১০টায় রিপন হাওলাদার ওই ছাত্রীকে তার বাসার সামনে একা পেয়ে ঝাপটে ধরেন। এ সময় ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তার শ্লীলতাহানি করেন। পরে শিক্ষার্থীর ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রিপন সটকে পড়ে।

ঘটনার পর থেকে গা ঢাকা দেন ওই শিক্ষক। এ বিষয়ে জানতে ওই শিক্ষকের মুঠোফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. হালিম তালুকদার জানান, ওই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক রিপন হাওলাদারের বিরুদ্ধে রোববার রাতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সম্পাদনা: খালেদ সুজন   




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status