ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বাকৃবির আমবাগানে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 1:09 PM

বাকৃবির আমবাগানে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বাকৃবির আমবাগানে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আমবাগান এলাকায় এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। গতকাল বুধবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমবাগানে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে টহল পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন  রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ টাকা, অটোরিকশায় টাকা রাখার ঝুড়িসহ বেশ কিছু আলামত জব্দ করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেনপুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বিবিদ্যালয়ের কর্মকর্তারা। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

      
বাকৃবি’র সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আজহারুল ইসলাম জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বহিরাগতরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি ক্যাম্পাসে নিরাপত্তা আরো জোরদার করা হবে বলে জানান। পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status