ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে বাসাবাড়িতে আগুন, ২২ কক্ষ পুড়ে ছাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 November, 2020, 2:07 PM

গাজীপুরে বাসাবাড়িতে আগুন, ২২ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরে বাসাবাড়িতে আগুন, ২২ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের কোনাবাড়িতে একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে কুদ্দুস নগর এলাকায় বাবুল মিয়ার বাড়িতে এ আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে নগরীর কোনাবাড়ির কুদ্দুস নগর এলাকার বাবুল মিয়ার কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় অন্তত ২২টি কক্ষসহ সব আসবাবপত্র।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল হামিদ জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status