ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
লাকসামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 November, 2020, 3:24 PM

লাকসামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

লাকসামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার লাকসামে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে আজাদ আহমেদ মুন্না (১৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পৌর শহরের গণ্ডামারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মুন্না সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বড়হরি গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে লাকসাম পৌর শহরের গণ্ডামারা গ্রামে নানাবাড়িতে বসবাস করছিল।

পারিবারিক সূত্র জানায়, গত ২৪ নভেম্বর বিকালে বাড়ি থেকে নিখোঁজ হয় মুন্না। আত্মীয় স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মা মনোয়ারা বেগম।

শুক্রবার সকালে নানাবাড়ির পাশের ডোবায় মুন্নার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।

শিশু মুন্নার রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা। হত্যা হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, বলেন তিনি।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status