ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ছাত্রীনিবাসে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 November, 2020, 5:24 PM

ছাত্রীনিবাসে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

ছাত্রীনিবাসে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

নাটোরে মৌমিতা খাতুন নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দক্ষিণ বড়াগাছা এলাকার মৃদুলা ছাত্রীনিবাসের তিন তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৌমিতা সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়াশ গ্রামের মাহাবুবুর রহমানের মেয়ে এবং বড়াইগ্রামের বনপাড়া ফজিলাতুননেসা মুজিব কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী। তিনি মৃদুলা ছাত্রী নিবাসের তিন তলার একটি কক্ষে থাকতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ছাত্রীনিবাসের অন্য ছাত্রীরা মৌমিতাকে দেখতে না পেয়ে দুপুরের দিকে তার কক্ষের সামনে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। কৌতুহলবশত তারা দরজার ফুটো দিয়ে তাকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় ছাত্রীনিবাসের মালিককে বিষয়টি জানান ছাত্রীরা। পরে পুলিশকেও অবগত করা হয়।

ঘটনাস্থলে এসে দরজা কেটে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাই প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মৌমিতার বাবা মো. মাহবুবুর রহমান জানান, তার মেয়ে শহরের রানী ভবানী সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে বনপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজে সম্মানে পড়ালেখা করতেন। গতবার সম্মান শেষ বর্ষে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ায় এবার আবার পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরমধ্যে তার বিয়ে হয়। কিন্তু স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তিনি বাবার বাড়িতে তেমন একটা থাকতেন না।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status