ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বড় মাছ ভেবে টানলেন জাল, উঠে এলো বিশাল ঘড়িয়াল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 November, 2020, 6:13 PM

বড় মাছ ভেবে টানলেন জাল, উঠে এলো বিশাল ঘড়িয়াল

বড় মাছ ভেবে টানলেন জাল, উঠে এলো বিশাল ঘড়িয়াল

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলেদের জালে একটি বিশালাকৃতির ঘড়িয়াল ধরা পড়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থের ঘড়িয়ালটির ওজন প্রায় ২০ কেজি।

স্থানীয়রা জানায়, প্রতি রাতের মতো বৃহস্পতিবার রাতেও গোঘাট এলাকার জেলেরা মাছ ধরতে ব্রহ্মপুত্রে যায়। শুক্রবার ভোরের দিকে এক জেলে তার জালে টান অনুভব করে। সে বড় মাছ ভেবে সাবধানে জালটি তুললে দেখতে পায় মাছ নয়- এটি বিশালাকৃতির ঘড়িয়াল। পরে সেটিকে পাড়ে তুলে বেধে রাখা হয়।

গাইবান্ধা সদরের ইউএনও রাফিউল আলম জানান, ২০ কেজি ওজনের ঘড়িয়ালটি দেখতে ব্রহ্মপুত্র নদের পাড়ে ভিড় করেছে উৎসুক মানুষ। যেহেতু প্রাণী কারো ক্ষতি করে না তাই ঘড়িয়ালটিকে আবার নদে ছেড়ে দিতে বলা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status