ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 November, 2020, 6:47 PM

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

চলতি মাসে ঘরের মাঠে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সুখবর পেল বাংলাদেশ ফুটদল দল। বৃহস্পতিবার ফিফা প্রকাশ করেছে সর্বশেষ র‌্যাংকিং।

ফিফার সেই র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। আগে বাংলাদেশ ছিল ১৮৭ নম্বরে পজিশনে। তিন ধাপ এগিয়ে জামাল ভূঁইয়ারা এখন ১৮৪-তে উঠে এসেছে। ৯১৪ থেকে ৬ বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯২০।

বাংলাদেশের পাশাপাশি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। চার ধাপ উন্নতি করে ১০৪ নম্বরে এসেছে ভারত। কাতার দুই ধাপ পিছিয়ে ৫৯ নম্বরে চলে গেছে। আফগানিস্তান এক ধাপ এগিয়ে ১৫০ নম্বরে।

ফিফা র‌্যাংকিংয়ে বেলজিয়াম যথারীতি শীর্ষে।  দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল, চারে ইংল্যান্ড, পাঁচে পর্তুগাল আর ছয়ে স্পেন।

ফিফা র‌্যাংকিংয়ে আট থেকে সাত নম্বর পজিশনে উঠে এসেছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। আটে লুইস সুয়ারেজদের উরুগুয়ে।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status