ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে থাকতেন বাংলোতে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 November, 2020, 2:35 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে থাকতেন বাংলোতে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে থাকতেন বাংলোতে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি বাংলোতে থাকতেন তারা। নিয়মিত পান করতেন ফেনসিডিল। দিনে কালো গাড়ি নিয়ে চেলাফেরা করতেন শহরের বিভিন্ন জায়গাতে। সুযোগ বুঝে লোকজনকে জিম্মি করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ছিনিয়ে নিতেন অর্থ, স্বর্ণালংকারসহ মানুষের সম্পদ। এ পর্যন্ত কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় তারা নানা অপকর্ম করে অবশেষে কুষ্টিয়া জেলা পুলিশের হাতে ধরা পড়েছে ৩ অপরাধী।

তারা হলেন- রাজধানীর সাভার এলাকার জমির খানের ছেলে আরিফুল ইসলাম, নোয়াখালী জেলার কালামিয়ার গ্রামের তোফাজ্জেল হকের ছেলে খোকন মিয়া ওরফে জামাল মিয়া ও রাজবাড়ী সদরের কোলারহাট এলাকার আবদুর রবের ছেলে হারুন ওরফে বাবু মিয়া।  

তাদের কাছ থেকে দুটি পিস্তল, ছুরি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ সেনাবাহিনীর গেঞ্জি, বুট, নগদ অর্থ, মাদক এবং স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ নভেম্বর) সকালে কুষ্টিয়া পুলিশ সুপারে কার্যালয়ের সম্মেলন এক প্রেস বিফ্রিংয়ে এমন তথ্য জানান পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আতিকুল ইসলাম আতিকসহ অন্যরা।

পুলিশ সুপার জানান, তারা কালো গাড়ি নিয়ে শহরে ঘুরত আর সুযোগ বুঝে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মানুষের সব কিছু লুটে নিত। তারা এ জেলার একটি উপজেলার সরকারি বাংলোতে রাত্রিযাপন করে মাদকসেবন করত। তাদের ধরতে গত এক বছরের বেশি সময় ধরে কাজ করছিল পুলিশের একাধিক টিম। দীর্ঘদন কাজ করার পর অবশেষে তিন জনকে ধরা হয়েছে। কুষ্টিয়ায় তারা ৬টি ঘটনা ঘটিয়েছে। এ পর্যন্ত বিভিন্ন জেলায় তারা বহু অপকর্ম করেছে। তাদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status