ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিল চেয়ারম্যানের লোকজন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 November, 2020, 2:19 PM

চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিল চেয়ারম্যানের লোকজন

চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিল চেয়ারম্যানের লোকজন

পটুয়াখালীর কলাপাড়ারার চাকামাইয়াতে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা শাহালমের হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার (৩০ নভেম্বর) সকালে কলাপাড়ারার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তার ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর শাহালম সাংবাদিকদের জানান, রোববার (২৯ নভেম্বর) বিকেলে চাকামাইয়া বিসমিল্লাহ ব্রিকফিল্ডে পৌঁছানোর পর টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সিমুর লোকজন আমার ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, চেয়ারম্যান মশিউর রহমান সিমুর বাবা কোক্কা মীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা না দিতে চাইলে তারা আমাকে এলোপাতাড়ি মারধর করতে শুরু করে। এ সময় চেয়ারম্যানের স্ত্রী খাদিজা আক্তার এলিজাও ছিলেন। তার সঙ্গে আরও যারা ছিল তারা হলো: জহিরুল (৩৫), মো. রুবেল (৩০), আবুল  বশার (৩০), সবুজ মিয়া (২৭) ইমরুল হোসেন।

এ নিয়ে ভুক্তভোগী শাহালমের স্ত্রী থানায় একটি মামলা করেছেন বলে জানা গেছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status