ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এবার অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 4:41 PM

এবার অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে

এবার অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে

টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ঐন্দ্রিলার প্রেম দীর্ঘদিনের। বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট। এবার তাদের এক ছাদের নিচে আসার পালা। ভক্তদের সেই সুখবর দিলেন অঙ্কুশ।  জানালেন বিয়ে করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী মধুরিমাকে বিয়ে করেছেন কলকাতার আরেক জনপ্রিয় নায়ক অনির্বাণ চ্যাটার্জি। বন্ধুর শুভক্ষণে শুভাশিস জানাতে গিয়ে টুইট করেছেন অঙ্কুশ। রোববার টুইটারে অঙ্কুশ লিখেছেন– ‘তোমাকে দেখে আমি ঠিক করলাম, আমিও সেরে ফেলি। শিগগিরই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।’

অঙ্কুশের দীর্ঘদিনের প্রেম তার বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে। তাকেই বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক মিডিয়া। আর এটি ঘটতে যাচ্ছে দ্রুতই।

অঙ্কুশ অনির্বাণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নেহাতই মজা করে নিজের বিয়ের কথা বলেছেন, নাকি তিনি সত্যিই নতুন বছরে ঐন্দ্রিলার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন, সে উত্তর অবশ্য অঙ্কুশ-ঐন্দ্রিলাই দিতে পারবেন। অঙ্কুশের এই পোস্টে অনুরাগীরা বিভিন্ন কমেন্ট করেছেন।

টলিপাড়ায় অঙ্কুশ ও ঐন্দ্রিলা সেনের প্রেমের কথা অবশ্য সবারই জানা। তারা কোনো দিন নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরিও খেলেন না। তাই ২০২১-এ যদি সত্যিই অঙ্কুশ-ঐন্দ্রিলা সাতপাকে বাঁধা পড়েন, তা হলে অবাক হওয়ারও কিছু নেই।

প্রেমিকার সঙ্গে সম্পর্কের বয়স দীর্ঘদিন হলেও কখনও সিনে পর্দা ভাগাভাগি করা হয়নি নায়কের। এবার সেটিও হবে। প্রথমবারের মতো অঙ্কুশ-ঐন্দ্রিলাকে একসঙ্গে দেখা যাবে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ ছবিতে। বড়দিনে মুক্তি পেতে চলেছে এ ছবির ট্রেলার।
            
 সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status