ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কাফরুলে গৃহবধূকে পুড়িয়ে হত্যা, সৎ ছেলেসহ গ্রেফতার ৬
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 November, 2020, 4:43 PM

কাফরুলে গৃহবধূকে পুড়িয়ে হত্যা, সৎ ছেলেসহ গ্রেফতার ৬

কাফরুলে গৃহবধূকে পুড়িয়ে হত্যা, সৎ ছেলেসহ গ্রেফতার ৬

রাজধানীর কাফরুলে এক নারীকে কুপিয়ে এবং পুড়িয়ে হত্যার ঘটনায় সৎ ছেলেসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, রোববার সকালের এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশ। কাফরুলে বাইশটেকির ইমামনগর এলাকার এই বাড়িটিতেই স্বামী ও সৎ ছেলে ও ছেলের বউসহ বসবাস করতেন সীমা।

প্রতিদিনের মতো রোববার সকালেও স্বামী কাজের জন্য বের হয়েছিলেন। কিন্তু এক ঘণ্টা পরই এলাকাবাসীর ফোনে বাসায় এসে বাসার দরজা খুলে সীমার পোড়া মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরেই সৎ ছেলে নাহিদের সঙ্গে সীমার পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে বাসায় এ বিষয়ে পারিবারিক বৈঠকও হয়। তাদের ধারণা, পারিবারিক বিরোধের কারণেই সৎ ছেলে নাহিদ, সীমাকে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রতিবেশী ও স্বজনরা জানান, সীমাকে কুপিয়ে হত্যার করার পর তার গায়ে আগুন লাগিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়া হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
 সম্পাদনায়: তাহের রাব্বী  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status