ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দুই মাসেও সন্ধান মেলেনি আফরোজার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 November, 2020, 5:22 PM

দুই মাসেও সন্ধান মেলেনি আফরোজার

দুই মাসেও সন্ধান মেলেনি আফরোজার

নীলফামারী সোনারায় অপহৃত সপ্তম শ্রেণীর ছাত্রী দিল আফরোজার সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় দ্রুত মেয়েকে উদ্ধার করে জড়িতদের গ্রেফতার দাবি করেন তার বাবা-মা।

এ সময় আফরোজার মা ছামিনা বেগম, বাবা দেলোয়ার হোসেন, চাচি পারভীন আকতার, চাচা নুর ইসলাম উপস্থিত ছিলেন।

বাবা দেলোয়ার হোসেন বলেন, গেল ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় অপহৃত হন আফরোজা। একই ইউনিয়নের হাজীপাড়া এলাকার দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও আলমগীর ইসলাম অপহরণের ঘটনায় জড়িত। এ নিয়ে মামলা হলেও আজো কোনো খবর পাওয়া যায়নি মেয়েটির। তিনি অভিযোগ করেন, ঘটনায় জড়িতরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন মামলা তুলে নিতে।

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী জানান, মেয়েটিকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ। এনিয়ে অভিযানও চালানো হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় এগোনো হচ্ছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status