ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সাকিব-তাসকিনদের রুপচর্চায় ফেসবুকে তোলপাড়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 December, 2020, 6:44 PM

সাকিব-তাসকিনদের রুপচর্চায় ফেসবুকে তোলপাড়

সাকিব-তাসকিনদের রুপচর্চায় ফেসবুকে তোলপাড়

বঙ্গবন্ধু টি-২০ কাপে আজ কোনো খেলা নেই। তাই অখণ্ড অবসর কাটাচ্ছেন ক্রিকেটাররা। জৈব সুরক্ষা বলয়ে থাকায় এই অবসরে বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তাই হোটেলেই সময় কাটাচ্ছেন সবাই। এর মাঝে রুপচর্চায় ব্যস্ত হয়ে পড়েছিলেন সাকিব-তাসকিনসহ কয়েকজন ক্রিকেটার। প্রিয় তারকাদের রুপচর্চার ছবি প্রকাশ্যে আসতেই তা হয়ে গেছে ভাইরাল।

সোমবার নিজের ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে তিনি সহ তাসকিন আহমেদ, রুবেল হোসেন, ইমরুল কায়েসদের সুইমিং পুলের পাশে বেঞ্চে শুয়ে থাকতে দেখা যায়। সবার মুখে বিভিন্ন ধরণের সান স্ক্রিন লাগানো ছিল। ক্যাপশনে তিনি লেখেন, বিচ মুড।

এই সান স্ক্রিনকে তাসকিন আহমেদ আবার 'ফেসিয়াল ট্রিটমেন্ট' হিসেবে নিজের পেইজে উল্লেখ করেছেন। রুবেল হোসেনও তার ফেসবুক পেইজে লিখেছেন, 'আমাদের সতীর্থদের ফেসিয়াল ট্রিটমেন্ট।' ছবিগুলোর কমেন্ট সেকশনে নানা রকম মন্তব্য করেছেন ভক্তরা।

একদিন বিরতি দিয়ে কাল থেকে আবার মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-২০ কাপ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল। দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে খেলতে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status