ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভারী বৃষ্টি-তুষারপাতে বিপর্যস্ত ইতালির মধ্য-উত্তরাঞ্চল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 December, 2020, 6:47 PM

ভারী বৃষ্টি-তুষারপাতে বিপর্যস্ত ইতালির মধ্য-উত্তরাঞ্চল

ভারী বৃষ্টি-তুষারপাতে বিপর্যস্ত ইতালির মধ্য-উত্তরাঞ্চল

ইতালির এমিলিয়া রোমানা প্রদেশের মডেনা অঞ্চলে অব্যাহত বৃষ্টি আর তুষারপাতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। রোববার ৬০টিরও বেশি পরিবারকে বন্যা দুর্গত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কোথাও কোথাও ভূমিধসেরও খবর পাওয়া গেছে।

অন্যদিকে, বেলুনো প্রদেশের ভেনেতো এবং গোসালদো অঞ্চলে ভারি বৃষ্টি ও তুষারপাতে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রয়েছে ইতালি-অস্ট্রিয়া মহাসড়ক। ঘটছে সড়ক দুর্ঘটনা।

গোসালদোতে বন্যা ও ভূমিধসে একটি সেতু ভেঙে দমকল বাহিনীর একটি গাড়ি নদীতে তলিয়ে গেছে। এদিকে, আগামী দিনগুলোতে তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।

শীতের আগে হঠাৎই তুষারপাতের মতো শিলাবৃষ্টিতে বিপর্যস্ত লেবাননের বৈরুত শহরের জনজীবন। আকস্মিক আবহাওয়ার এ বিরূপ আচরণে বিপাকে সেখানকার বাসিন্দারা। রাস্তার বিভিন্ন জায়গায় শিলা জমে আছে। আর নিচু রাস্তাগুলোতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এতে এসব সড়কে যান চলাচল সহ ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

এর আগে, ১৯৬৮ সালে শেষবারের মতো শিলাবৃষ্টি দেখেছিলো বৈরুতবাসী।

ক্রোয়েশিয়ার উপকূলবর্তী কাসতেলা শহরে ঝোড়ো হাওয়া আর বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। রোববার ৬ মিটার পর্যন্ত বড় বড় ঢেউ আছড়ে পড়তে দেখা যায় সাগর তীরে। বাতাসের বেগ ছিল ১৩০ কিলোমিটার।

এসময় তীরে ভেরানো কয়েকটি ছোট নৌকা ডুবে যায়। ঝুঁকি এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখে কর্তৃপক্ষ। এছাড়া সমুদ্র উপকূলবর্তী এলাকার রাস্তাগুলো জনসাধারণকে এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়।     


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status