ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 December, 2020, 6:50 PM

রাজধানীতে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা

রাজধানীতে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে রাজধানীতে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকায় বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

ম্যাজিস্ট্রেট জানান, রবীন্দ্র সরোবর এলাকায় মাস্ক না পরে সরকারি আদেশ অমান্য করায় ১৩টি মামলায় ২৫ জনকে ৩৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

সবাইকে মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status