ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই
আনিসুর রহমান
প্রকাশ: Monday, 7 December, 2020, 7:06 PM

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৭ ডিসেম্বর) ভোরে জেলার হরষপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের পাশে বিভিন্ন রকমারির প্রায় ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায় নি।


 
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশাপাশের লোকজন ও পার্শ্ববর্তী হরষপুর মাদ্রাসার ছাত্র, শিক্ষকবৃন্দ এসে ২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরুপন করা যায়নি।

এ বিষয়ে ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান শামসুল ইসলাম (কামাল) এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (৭ ডিসেম্বর) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিককাণ্ডে খবর পেয়ে পাশ্ববর্তী হরষপুর মাদ্রাসা ছাত্র, শিক্ষক ও স্থানীয়রা এগিয়ে এসে ২ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

হরষপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় ফায়াস সার্ভিস, পল্লী বিদ্যুতের অফিসসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি। আর স্থানীয় মাদ্রাসার ছাত্র, শিক্ষকের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে পাশাপাশি ফায়ার সার্ভিস না থাকায় তারা দ্রুত আসতে পারে নাই।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রকিব হোসেন জানান,আমরা তাৎক্ষণিক খবর পেয়ে এসে দেখছি স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status