|
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, বিচারের দাবিতে বশেমুরবিপ্রবি'তে প্রতিবাদ সমাবেশ
সজিবুর রহমান
|
|
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, বিচারের দাবিতে বশেমুরবিপ্রবি'তে প্রতিবাদ সমাবেশ প্রক্টর ড রাজিউর রহমান বিশেষ ক্ষমতা আইনের ১৫ (সি) এবং ২৫ ধারাতে দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে তাদের এ কাজ রাষ্ট্রদ্রোহিতার শামিল। বঙ্গবন্ধু বাংলাদেশের নাম রেখেছেন। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য রাখতে চায না, তারা বাংলাদেশের ভালো চায় না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড একিউএম মাহবুব বলেন, ভাস্কর্য এবং মূর্তি এক না। দেশে জিয়ায়ুর রহমান, সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, জয়নুল আবেদীন সহ অনেকের ভাস্কর্য আছে। সেগুলোতে কোনো সমস্যা নাই। কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্যে তাদের সমস্যা। এর কারণ হলো, বঙ্গবন্ধু জীবিত থাকা আর লোকালয়ে ভাস্কর্য থাকা একই বিষয়। ভাস্কর্য থাকলে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে অপশক্তিকে ত্যাগ করবে। তাই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য রাখতে চায় না। তিনি আরও বলেন, এদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু ততদিন থাকবে। কোনো অপশক্তি বঙ্গবন্ধু ও তার আদর্শকে উচ্ছেদ করতে পারবে না। আলেম সমাজের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আলেম সমাজের কাজ কুরআন, হাদিসের আলোকে আমাদের পথ দেখানো। কিন্তু সেটি তারা করছে না। তারা রাতের আঁধারে ভাস্কর্য ভেঙে বেড়াচ্ছে। তারা নিজের মতো বানানো কুরআন, সুন্নাহর আলোকে ভাস্কর্য ও মূর্তি এক করে জনগণকে বিভ্রান্ত করছে। সবশেষে, তিনি ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সরকার ও প্রশাসনের নিকট। সমাবেশের একপর্যায়ে ছাত্রলীগ বিশাল আকারের মিছিল ও স্লোগান বের করে। মিছিলে তারা জামাত-শিবির ও জঙ্গিদের শাস্তির দাবি জানায়। এর আগে রবিবার বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করে ও একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানায়। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর কুষ্টিয়ার পঞ্চ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর করে দুর্বৃত্তরা। এসময় ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভেঙে ফেলে তারা। সম্পাদনায়: খালেদ সুজন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
