ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শয়তানের ধোকায় মাদ্রাসাছাত্রকে বলৎকার, শিক্ষক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 December, 2020, 7:54 PM

শয়তানের ধোকায় মাদ্রাসাছাত্রকে বলৎকার, শিক্ষক আটক

শয়তানের ধোকায় মাদ্রাসাছাত্রকে বলৎকার, শিক্ষক আটক

ফেনীর দাগনভুঞাতে এক মাদ্রাসাছাত্রকে (১৬) বলৎকারের অভিযোগে রশিদপুর মদিনাতুল উলুম মাহমুদিয়া সুলতানিয়া মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে দিকে তাকে আটক করা হয়।

আটককৃত শিক্ষকের নাম এমদাদ উল্যাহ (২৫)। তিনি পাশ্ববর্তী নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নবগ্রামের মাওলানা আকবর আলী সাহেবের বাড়ীর মাওলানা আকবর আলীর ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত এমদাদ উল্যাহ ওই মাদ্রাসা ছাত্রকে দেড়মাস ধরে একাধিকবার বলৎকার করে। আজ ভুক্তোভোগী ছাত্র মাদ্রাসায় যেতে না চাইলে তার মায়ের জিজ্ঞাসাবাদে বলৎকারের ঘটনা জানায়। অভিযোগ পেয়ে দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

ওই শিক্ষককের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক বলৎকারের বিষয় স্বীকার করেছেন। শয়তানের ধোকায় পড়ে তিনি এ কাজ করেছেন বলে জানান।

দাগনভুঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সম্পদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status