ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পুলিশের এসআই পরিচয়ে প্রতারণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 December, 2020, 7:59 PM

পুলিশের এসআই পরিচয়ে প্রতারণা

পুলিশের এসআই পরিচয়ে প্রতারণা

স্থানীয় থানা পুলিশের এসআই পরিচয়ে কেনেন স্বর্ণ। মূল্যের কিছু টাকা পরিশোধ করেন নগদে, বাকি টাকা বাবদ দেন ব্যাংক চেক। এভাবেই পেতেছিলেন প্রতারণার ফাঁদ, কিন্তু তা যেন আর হয়েও হলো না। অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম উদ্দীনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা পুলিশ।

সোমবার গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর আগে, একই থানার কলকা সিএনজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জসিম উদ্দীন চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার আহমদ মিয়ার ছেলে।

জানা গেছে, পাহাড়তলী থানার হাজী ক্যাম্প আব্দুল গণি রোডের কালুশাহ জুয়েলার্স থেকে ৫০ হাজার ৬২৭ হাজার টাকার স্বর্ণ কেনেন জসিম উদ্দীন। স্বর্ণের মূল্য বাবদ দোকানিকে ২০ হাজার ৫০০ টাকা নগদ ও বাকি ৩০ হাজার টাকার ব্যাংক চেক দেন তিনি। এ সময় নিজেকে পাহাড়তলী থানার এসআই বলে পরিচয় দেন জসিম উদ্দীন। পরে দোকানির সন্দেহ হলে তিনি বিষয়টি থানায় অবহিত করেন।  

পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে জসিম উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র ও দুটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে তোলা হবে। এছাড়া কার সহায়তায় পুলিশের পরিচয়পত্রের মত করে হুবহু ভুয়া পরিচয়পত্র তৈরি করেছেন সে বিষয়ে জানতে রিমান্ড চাওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status