ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভাইয়ের প্রেমিকাকে বিয়ের প্রতিশোধ নিতে খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 December, 2020, 8:04 PM

ভাইয়ের প্রেমিকাকে বিয়ের প্রতিশোধ নিতে খুন

ভাইয়ের প্রেমিকাকে বিয়ের প্রতিশোধ নিতে খুন

চট্টগ্রামে ইব্রাহিম খলিল নামে এক ব্যক্তিকে বাসা থেকে ডেকে নিয়ে খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে নগরীর বন্দর থানা পুলিশ।

সোমবার গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর আগে, নোয়াখালীর চরজব্বর থানার দুর্গম চর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন চরজব্বর থানার চরলক্ষ্মী সেকান্দরের বাড়ির মো. সেকান্দর হোসেনের ছেলে মো. সোহাগ প্রকাশ সোহেল ফরিদ ও একই এলাকার মো. তোফায়েল আহম্মদের ছেলে মো. রাসেল প্রকাশ শামীম।

নগর পুলিশের এসি (বন্দর) কীর্তিমান চাকমা বলেন, ইব্রাহিম খলিল খুনের ঘটনায় চরজব্বর থানার দুর্গম চর এলাকায় অভিযান চালিয়ে সোহাগ ও শামীম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানান- দুই বছর আগে সোহাগের খালাতো ভাই আজহারের প্রেমিকা রূপিয়াকে বিয়ে করেন ইব্রাহিম। এতে আজহার ক্ষুদ্ধ হয়ে ৪০ হাজার টাকার বিনিময়ে ইব্রাহিমকে হত্যার প্রস্তাব দেন সোহাগকে। এ প্রস্তাবটি সোহাগ শামীমকে জানালে তিনি ইব্রাহিমকে খুনের জন্য রাজি হন।

এরইপ্রেক্ষিতে ২৭ নভেম্বর সন্ধ্যায় ইলিশ মাছ দেয়ার কথা বলে ইব্রাহিমকে ফোন করে বন্দর থানার আনন্দ বাজার সাগরপাড়ে নিয়ে যান সোহাগ। সেখান থেকে কিছুদূর চর এলাকায় নিয়ে দুজন মিলে তাকে ছুরিকাঘাতে খুন করেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status