ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ইসলামপুরে হানাদার মুক্ত দিবস পালিত
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Monday, 7 December, 2020, 8:08 PM

ইসলামপুরে হানাদার মুক্ত দিবস পালিত

ইসলামপুরে হানাদার মুক্ত দিবস পালিত

জামালপুরের ইসলামপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। একাত্তুরের এইদিনে বাংলার অকুতোভয় মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে ইসলামপুর উপজেলায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার ইসলামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গহনে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানামোড় বটতলা চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামের সভাপতিত্বে, বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিক,উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল, বীর মুক্তিযোদ্ধা সাহাদত হোসেন স্বাধীন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস,যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন আহমদ,ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,কমরেড মাজহারুল ইসলাম,নুর ইসলাম নুর প্রমূখ বক্তব্য রাখেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন বলেন-১১ নম্বর সেক্টর কমান্ডারের নির্দেশে ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ ফকির পাড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ জালাল উদ্দিন কোম্পানীর মুক্তিযোদ্ধারা ইসলামপুর সিরাজাবাদ এলাকায় ব্রক্ষপুত্র নদীর পাড়ে আখ ক্ষেতে একটি ক্যাম্প স্থাপন করে সেখান থেকেই গেরিলা যুদ্ধ চালানো হয় । মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাক হানাদার বাহিনীর ক্যাম্প দখলের উদ্দ্যেশে ৬ডিসেম্বর দুপুরে ইসলামপুরের পলবান্ধা পশ্চিম বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন সিরাজাবাদ রোডে অবস্থান নিয়ে চারটি ভাগে বিভক্ত হয়ে হানাদার ক্যাম্পে চারিদিক থেকে আক্রমণ চালায় । সেদিন দুপুর থেকে পরদিন ভোর পর্যন্ত একটানা যুদ্ধ হয় ।

সেদিন মুক্তিযোদ্ধাদের আক্রমনে টিকতে না পেরে হানাদার বাহিনী অস্ত্র,গোলাবারুদ সহ অন্যান্য জিনিষপত্র ফেলে ট্রেনযোগে জামালপুরের দিকে পালিয়ে যায় । হানাদার বাহিনী ইসলামপুর থেকে পালিয়ে যাওয়ার পর ৭ ডিসেম্বর বেলা ১১ টায় ইসলামপুর থানা প্রশাসন,আওয়ামীলীগ নেতা সহ হাজারও মুক্তিকামী জনতা আনন্দ উল্লাস করে ইসলামপুর থানা চত্বরে সমবেত হয় । সেই সময় বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ জালাল উদ্দিন ইসলামপুরের মাটিতে প্রথম বিজয় পতাকা উত্তোলন করেন। সেই দিন থেকেই ইসলামপুরের মাটি শত্রু মুক্ত হয় ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status