ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বাড়ছে প্রবাসী আয়, কমছে বিদেশি বিনিয়োগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 December, 2020, 8:15 PM

বাড়ছে প্রবাসী আয়, কমছে বিদেশি বিনিয়োগ

বাড়ছে প্রবাসী আয়, কমছে বিদেশি বিনিয়োগ

করোনা মহামারীতে প্রবাসীদের আয় বাড়লেও কমছে বিদেশি বিনিয়োগ। চলতি বছরের নভেম্বরে প্রবাসীরা ২শ’ ৭ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে। যা গত বছরের নভেম্বরের তুলনায় ৩৩ দশমিক ৬৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে এক হাজার ৯০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময় এসেছিল ৭৭১ কোটি ডলার। সেই হিসাবে এ অর্থবছরের প্রথম পাঁচ মাসেই রেমিট্যান্স বেড়েছে ৪১ দশমিক ৩২ শতাংশ। পক্ষান্তরে কমেছে বিদেশি বিনিয়োগ।

বিদেশি বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ তথ্য মতে, ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৭২ কোটি ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩১ শতাংশ কম। ২০১৯-২০ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ১০৪ কোটি ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ।

এই চার মাসে নিট এফডিআই কমেছে আরও বেশি; ৫০ দশমিক ১৬ শতাংশ। এ সময়ে মাত্র ১৫ কোটি ৩০ লাখ ডলারের নিট এফডিআই পেয়েছে বাংলাদেশে। গত বছরের একই সময়ে তা ৩০ কোটি ৭০ লাখ ডলার ছিল।

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিদেশি বিনিয়োগের তুলনায় চলে গেছে বেশি। মোট পুঁজিবাজারে যে বিনিয়োগ হয়েছে এর চেয়ে ১৬ কোটি ৭০ লাখ ডলার বেশি দেশে নিয়ে গেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এখানে নিট এফডিআই দাঁড়িয়েছে ঋণাত্মক । ২০১৯-২০ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ৩ কোটি ২০ লাখ ডলারের নিট বিদেশি বিনিয়োগ এসেছিল পুঁজিবাজারে।

অর্থনীতির গবেষক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে পুঁজিবাজারে বিনিয়োগে খরা চলছে। দেশের বড় বড় ব্যবসায়ী গ্রুপের মুনাফা কমেছে। কেউ কেউ বড় লোকসানের মুখে পড়েছে। এ অবস্থায় কেউ আর অন্য দেশে বিনিয়োগ করছে না। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ অবস্থা কাটতে সময় লাগবে।

এই ছয় মাসে বাংলাদেশে ১১৬ কোটি ৪৩ লাখ ডলারের এফডিআই এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৯ শতাংশ কম। ২০১৯ সালের জানুয়ারি-জুন সময়ে ১৪৩ কোটি ৭০ লাখ ডলার এফডিআই এসেছিল।


সম্পদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status