ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
এ কেমন খবর শোনালেন রাখি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 9:59 AM
সর্বশেষ আপডেট: Friday, 11 December, 2020, 10:02 AM

এ কেমন খবর শোনালেন রাখি

এ কেমন খবর শোনালেন রাখি

আর্থিক দিক থেকে সর্বস্বান্ত রাখি সাওয়ান্ত। আর তাই শো করছেন তিনি। খুব কাছেরই একজন নাকি তাঁকে প্রতারণা করে সমস্ত অর্থ ও সম্পত্তি নিয়ে চলে গিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন রাখি।

বিগবস ১৪-য় নতুন চ্যালেঞ্জার ১৪ জন। আর এই নতুন চ্যালেঞ্জারদের মধ্যে রয়েছেন রাখি সাওয়ান্তও। তিনি বলেন, খুব স্পষ্ট কথায় আমার এখন অর্থের দরকার আর বলিউডে ফেরার একটা দ্বিতীয় সুযোগ আমার চাই। আমি এই ট্রফি জিততে চাই। আমি এই শো সবসময়েই জিততে চেয়েছি। কিন্তু সেটা আমার কেরিয়ারে কখনও হয়নি। এবার আমি বিগবস ১৪ জিততে চাই। বিগবসের পুরস্কার অনেক বড় অঙ্কে দেওয়া হয়- ৫০ লক্ষ রুপি। আমার অর্থের দরকার। তাই আমি ক্যাশ প্রাইজ জিততে চাই।

তিনি আরো বলছেন, লোকে ভাবতে পারে কেন হঠাৎ আমার এত অর্থের দরকার। আমি তাদের বলতে চাই আমার ব্যক্তিগত জীবনে প্রতারিত হয়েছি। আমি সেই অর্থ ফেরতও পাব না। কারণ সেই মানুষটাই আর বেঁচে নেই যে আমায় প্রতারণা করেছিল। আমি এখন অসহায়। সেই মানুষটা আমার সব নিয়ে নিয়েছে। আমার এখন অর্থ চাই আর তাই আমি এই প্রস্তাব গ্রহণ করেছি। আমি শো জিততে চাই। জানি সহজ নয়। কট্টর লড়াই হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status