ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনায় মারা গেলেন বেক্সিমকো ফার্মার পরিচালক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 11 December, 2020, 9:53 AM

করোনায় মারা গেলেন বেক্সিমকো ফার্মার পরিচালক

করোনায় মারা গেলেন বেক্সিমকো ফার্মার পরিচালক

বেক্সিমকো ফার্মার প্রোডাকশন ডিরেক্টর এআরএম জাহিদুর রহমান মারা গেছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

সম্প্রতি জাহিদুর রহমানের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ ফলাফল আসে এবং গত মঙ্গলবার থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জাহিদুর রহমান ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেন এবং পেশাদার জীবনের প্রায় পুরোটা সময় বেক্সিমকো ফার্মার সঙ্গে ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেছেন, জাহিদুর রহমানের এই অকাল প্রয়াণে আমরা খুবই ব্যথিত। কভিড-১৯ রোগীদের চিকিৎসায় বিশ্বের প্রথম জেনেরিক রেমডিসিভির উৎপাদনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা অপূরণীয় ক্ষতি এবং বাংলাদেশ ঔষধ শিল্পে তার মতো একজন অভিজ্ঞ প্রবীণকে হারাল, যার অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর রহমান জাহিদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, জাহিদুর রহমান তার দায়িত্ব ও আদর্শের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। কভিড-১৯ মহামারীর সময়ও তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে গেছেন। তার মৃত্যু বেক্সিমকো ফার্মা ও বাংলাদেশের ফার্মাসিটিক্যাল খাতের জন্য একটি বিশাল ক্ষতি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status