ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
পদ্মাসেতু নিয়ে মাশরাফীর পোস্ট, ফেসবুকে ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 12:44 PM
সর্বশেষ আপডেট: Friday, 11 December, 2020, 12:46 PM

পদ্মাসেতু নিয়ে মাশরাফীর পোস্ট, ফেসবুকে ভাইরাল

পদ্মাসেতু নিয়ে মাশরাফীর পোস্ট, ফেসবুকে ভাইরাল

পদ্মাসেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর ‘টু-এফ’ নামের ৪১তম স্প্যানটি বৃহস্পতিবার সকালে স্থাপনের মধ্য দিয়ে বর্তমানে পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতু দৃশ্যমান হয়েছে। এর মধ্য দিয়ে মুন্সিগঞ্জের মাওয়ার সঙ্গে শরীয়তপুরের জাজিরা প্রান্তের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে। বিশেষ এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বিজয়ের মাসেই পুরো সেতু দৃশ্যমান হওয়ায় পদ্মা জয়ের স্বপ্নপূরণ হয়েছে। এ উপলক্ষে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করেন মাশরাফী। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

মাশরাফী লিখেছেন, স্বপ্ন মানুষ ঘুমিয়েই দেখে কিন্তু যে স্বপ্ন মানুষ জেগে জেগে দেখে সে স্বপ্ন তাকে আর ঘুমাতে দেয় না। আজ স্বপ্ন পুরণ হলো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

এই সেতু স্থাপনের মধ্য দিয়ে তিনটি বিশ্ব রেকর্ড হয়েছে। এগুলো হল- বিশ্বের দীর্ঘতম ১২২ মিটার পাইল স্থাপন, ১৫ টন ওজনের ৯৮৭২৫ কিলো নিউটন ক্ষমতা সম্পন্ন ফিকশন প্যান্ডিলাম বেয়ারিং ব্যবহার ও নদী শাসনের সর্বোচ্চ ১.১ বিলিয়ন (প্রায় ৮ হাজার ৮শ’ কোটি) টাকার চুক্তি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status