ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
করোনার মন্দা কাটিয়ে মুক্তি পেল নতুন দুই সিনেমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 2:02 PM

করোনার মন্দা কাটিয়ে মুক্তি পেল নতুন দুই সিনেমা

করোনার মন্দা কাটিয়ে মুক্তি পেল নতুন দুই সিনেমা

করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ ছিলো দেশের সিনেমা হল। অবশেষে হল মালিকদের দাবির মুখে অক্টোবরে খুলে দেয়া হয় সেগুলো। কিন্তু করোনা পরিস্থিতিতে মুক্তি পায়নি নতুন কোনো সিনেমা। এ নিয়ে হল মালিক সমিতির মধ্যে ছিলো ক্ষোভ।

অবশেষে দুটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে আজ। বছরের শেষ মাসে এসে মুক্তি পেয়েছে ‘রূপসা নদীর বাঁকে’ ও ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি।

‘রূপসা নদীর বাঁকে’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল। ২০১৬-২০১৭ অর্থবছরের পাওয়া সরকারি অনুদানের পাশাপাশি গণঅর্থায়নে নির্মিত হয়েছে এটি। ত্যাগী বামপন্থি নেতা মানব মুখোপাধ্যায়ের জীবনীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এ সিনেমার গল্প।

পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। তিনি জানান, রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে ছবিটি মুক্তি পাবে। এছাড়াও বিশেষ ব্যবস্থাপনায় শাহবাগের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘রূপসা নদীর বাঁকে’ প্রদর্শিত হবে।

ছবিটিতে অভিনয় করেছেন, জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, শরীফ হোসেন ইমন, পংকজ মজুমদার, ইকবাল আহমেদ, শরীফ বিশ্বাস, মেহেদী আল আমিন প্রমুখ।

অন্যদিকে ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। চয়নিকার প্রথম সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম ও পরীমনি। দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

‘মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে নির্মিত হয়েছে এ সিনেমাটি। তাই বিজয়ের মাসে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি দর্শকের ভালো সাড়া পাবো’- নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী চয়নিকা।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status