ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
৯৯৯-এ ফোন করে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 December, 2020, 2:00 PM

৯৯৯-এ ফোন করে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

৯৯৯-এ ফোন করে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯৯৯-এ কল করে মাদক ব্যবসায়ী স্বামীকে পুলিশে দিয়েছেন রানী নামে এক গৃহবধূ। এ সময় পিয়াস নামে ওই মাদক ব্যবসায়ীর ঘরের মেঝেতে পুঁতে রাখা ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ ডিসেস্বর) রাতে উপজেলার গির্দা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পিয়াসকে গ্রেফতার করা হয়। পিয়াস ওই এলাকার মোমেন মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ী পিয়াস দীর্ঘদিন ধরে স্ত্রী রানী বেগমকে বিভিন্ন অযুহাতে অহেতুক মারধর করতেন। পিয়াস একজন মাদক ব্যবসায়ী।

নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে ৯৯৯-এ কল করে স্বামীর মাদক ব্যবসার বিষয়টি জানান রানী। পরে আড়াইহাজার থানা পুলিশকে বিষয়টি অবহিত করার পর তাৎক্ষণিক পুলিশ অভিযান চালায়।

এ সময় পিয়াসের ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলেও জানান ওসি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status