ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
পারিবারিক কলহের জের ধরে স্বামীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 December, 2020, 1:56 PM

পারিবারিক কলহের জের ধরে স্বামীর আত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে স্বামীর আত্মহত্যা

পার্বত্য খাগড়াছড়িতে পারিবারিক কলহের জের ধরে মো. আনোয়ার হোসেন (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে মানিকছড়ির মরাডলু এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার দিন সকালে মানিকছড়ির নিজ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে বৃদ্ধ মো. আনোয়ার হোসেন আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেন কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তিনি মানিকছড়িতে থেকে স্থাবর সম্পত্তি বিক্রি করে ভোলায় চলে যান। কয়েকদিন আগে ভোলা থেকে আবারও মানিকছড়িতে ফিরে আসেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার কলহ লেগে থাকতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন।

তিনি জানান, পারিবারিক কলহের কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status