ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
এগোনোর পর আবারো পেছালো বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 1:54 PM

এগোনোর পর আবারো পেছালো বাংলাদেশ

এগোনোর পর আবারো পেছালো বাংলাদেশ

ঘরের মাঠে গত মাসে নেপালের বিপক্ষে সাফল্যের পর ফিফা র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছিল বাংলাদেশ। তবে দুই সপ্তাহের মাথায় ফের পিছিয়েছে জামাল ভুঁইয়ার দল। মূলত কাতারের বিপক্ষে ম্যাচের ফলাফলের প্রভাবেই লাল সবুজদের অবনতি হয়েছে।

করোনা বিরতি কাটিয়ে গত নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথম ম্যাচে ২-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছিল স্বাগতিকরা।

সেই জয়ের ছাপ পড়েছিল ফিফা র‌্যাংকিংয়ে। ১৮৭ থেকে এগিয়ে ১৮৪তে গিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপ ও এশিয়ান কাপের প্রাক বাছাইয়ে কাতারের বিপক্ষে হারের পর দুই ধাপ পিছিয়ে এখন ১৮৬তম স্থানে এসেছে জেমি ডের দল। আগামী বিশ্বকাপের আয়োজক দেশটির বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলতে যেয়ে জামাল ভুঁইয়ারা হেরেছে ৫-০ ব্যবধানে।

শুক্রবার প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল, চারে ইংল্যান্ড ও পাঁচে আছে পর্তুগাল। সেরা দশের বাকি দেশগুলো যথাক্রমে স্পেন, আর্জেন্টিনা, উরুগুয়ে, মেক্সিকো ও ইতালি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status