ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মহামারিতে কার্বন নিঃসরণ রেকর্ড পরিমাণ কমেছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 1:51 PM

মহামারিতে কার্বন নিঃসরণ রেকর্ড পরিমাণ কমেছে

মহামারিতে কার্বন নিঃসরণ রেকর্ড পরিমাণ কমেছে

কোভিড-১৯ মহামারিকালে লকডাউন এবং যোগাযোগ ও চলাচলের বিধিনিষেধের কারণে ২০২০ সালে কার্বন নিঃসরণ রেকর্ড ৭ শতাংশ কমেছে। গ্লোবাল কার্বন প্রজেক্ট শুক্রবার তাদের বার্ষিক জরিপে এ কথা জানায়।

জরিপ অনুযায়ী এ পর্যন্ত সর্বোচ্চ আনুমানিক ২ দশমিক ৪ বিলিয়ন নিঃসরণ কমেছে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ০ দশমিক ৯ বিলিয়ন টন অথবা ২০০৯ সালের অর্থনৈতিক মন্দার সময় ০ দশমিক ৫ বিলিয়ন টন নিঃসরণ কমে যায়।

আন্তর্জাতিক গবেষক টিমের রিপোর্টে বলা হয়, জৈবজ্বালানী ও শিল্পকারখানা থেকে চলতি বছরে ৩৪ বিলিয়ন টন কার্বন নিঃসরণ হয়েছে। এ বছর সবচেয়ে বেশী যুক্তরাষ্ট্রে (১২ শতাংশ ) এবং ইউরোপিয়ান ইউনিয়নে (১১শতাংশ) কার্বন নিঃসরণ কমেছে। যদিও বেইজিং অর্থনৈতিক পরাশক্তি হিসাবে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টায় চীনে ২০২০ সালে মাত্র ১ দশমিক ৭ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস পেতে পারে।

বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাসে বড় অংশের অবদান পরিবহন খাতের,এপ্রিলে কোভিড-১৯ মহামারির প্রথম ধাপে যাতায়াত ও পরিবহন অর্ধেকে নেমে আসায় এই নিঃসরণ কমে যায়। ডিসেম্বর নাগাদ বিমান চলাচল ৪০ শতাংশ কমে যাওয়ায় এবং সড়ক পরিবহন ১০ শতাংশ কমে যাওয়ায় কার্বন নিঃসরণ হ্রাস পায়।

শিল্পকারখানা থেকে মোট বৈশ্বিক নিঃসরণের ২২ শতাংশ হ্রাস পেয়েছে,কড়া লকডাউনের কারণে কিছুকিছু দেশে ৩০ শতাংশ নিঃসরণ হ্রাস পেয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ২০২১ সালে নিঃসরণ পুনরায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status