ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ক্যারিবীয় বোলারদের হাসি কেড়ে নিলেন নিকোলস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 1:03 PM

ক্যারিবীয় বোলারদের হাসি কেড়ে নিলেন নিকোলস

ক্যারিবীয় বোলারদের হাসি কেড়ে নিলেন নিকোলস

হ্যামিল্টনে প্রথম টেস্টে ইনিংস এবং ১৩৪ রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েলিংটনে দ্বিতীয় এবং শেষ টেস্টে টস জিতেও স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। যদিও তাদের জন্য স্বস্তির খবর হচ্ছে, এই টেস্টে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়াসন, যিনি প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

তবে, উইলিয়ামসন না থাকলে কি হবে, নিউজিল্যান্ডের তো আর ব্যাটসম্যানের অভাব নেই। ক্যারিবীয় বোলাররা শুরুতে চেপে ধরার চেষ্টা করেছিল ইংল্যান্ডকে। কিন্তু কিউই ব্যাটসম্যান হেনরি নিকোলস সেই অভাব পূরণ করে দিলেন।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ২৯৪ রান। ১১৭ রানে অপরাজিত থেকে যান নিকোলস। তার সঙ্গী কাইল জেমিসন রয়েছেন ১ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে টম ব্লান্ডেল মাত্র ১৪ রান করে ফিরে যান। ২৭ রান করে আউট হন টম ল্যাথাম। উইল ইয়াঙ ৮৭ বল খেলে করেন ৪৩ রান। রস টেলরের ব্যাট থেকে এসেছে ৯ রান।

এছাড়া বিজে ওয়াটলিং ৩০, ড্যারিল মিচেল করেন ৪২ রান। নিয়মিত বিরতিতে উইকেট পড়ার কারণে বড় স্কোর হয়তো গড়তে পারেনি কিউইরা; কিন্তু হেনরি নিকোলস দাঁড়িয়ে যাওয়ার কারণে ক্যারিবীয় বোলারদের আনন্দ বিষাদে পরিণত হয়।

ক্যারিবীয় বোলারদের মধ্যে শ্যানন গ্যাব্রিয়েল নেন ৩ উইকেট নেন। চিমার হোল্ডার নেন ২ উইকেট এবং অ্যালজারি জোসেফ নেন ১ উইকেট।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status