ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কৃষক আন্দোলনকে ভারত-পাকিস্তান ইস্যু ভেবেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 5:27 PM

কৃষক আন্দোলনকে ভারত-পাকিস্তান ইস্যু ভেবেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

কৃষক আন্দোলনকে ভারত-পাকিস্তান ইস্যু ভেবেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতের চলমান কৃষক আন্দোলনকে ভারত-পাকিস্তান সীমান্ত দ্বন্দ্বের সঙ্গে গুলিয়ে ফেলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। যুক্তরাজ্যের সংসদে তানমানজিত সিং দেশাই, ভারতে কৃষক আন্দোলন দমনের যে চেষ্টা চলছে সে ব্যাপারে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান।

দেশাই প্রশ্ন করেন,ভারতে কৃষকদের ওপর যেভাবে জল কামান, টিয়ার গ্যাস প্রয়োগ করে আন্দোলন কঠোরভাবে দমনের চেষ্টা চলছে সে ব্যাপারে যুক্তরাজ্য সরকারের অবস্থান কী। তিনি কি মনে করেন না যে সবারই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে?

জবাবে বরিস বলেন, ভারত পাকিস্তানের মধ্যে কী হচ্ছে সে ব্যাপারে আমাদের গভীর উদ্বেগ রয়েছে। তবে এর সমাধানে দুই দেশের সরকারকে আগে এগিয়ে আসতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ মন্তব্যকে অজ্ঞতাপূর্ণ ও হতাশাজনক বলে টুইট করেন তানমানজিত সিং দেশাই।

টুইটারে এ নিয়ে সমালোচনা করছেন অনেকে। ব্রিটেনের অন্য একজন সংসদ সদস্য আফজাল খান বলেন, প্রধানমন্ত্রী ভারত পাকিস্তান সম্পর্কে তার মুখস্ত করা উত্তর দিয়েছেন। এই প্রতিবাদের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই।

ভারতের শস্যের বাটি হিসাবে খ্যাত পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের হাজার হাজার কৃষক নয়াদিল্লির মহাসড়কগুলকে দুই সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে। ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন তারা। কৃষকদের অভিযোগ, এই আইনের ফলে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। শুধুমাত্র বড় কোম্পানি গুলোই এতে লাভবান হবে।

অন্যদিকে পারমানবিক ক্ষমতা সম্পন্ন দুই দেশ ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের মালিকানা দাবি করে। এ পর্যন্ত দেশ দুটি তিনটি যুদ্ধে জড়িয়েছে, যার ভেতর দুটি যুদ্ধ ছিল কাশ্মীরকে কেন্দ্র করে। সূত্র: আলজাজিরা

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status