ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
তুরস্ক ভ্রমণে ভিসা লাগবে না আজারবাইজানিদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 5:28 PM

তুরস্ক ভ্রমণে ভিসা লাগবে না আজারবাইজানিদের

তুরস্ক ভ্রমণে ভিসা লাগবে না আজারবাইজানিদের

এখন থেকে তুরস্ক ও আজারবাইজান ভ্রমণে ভিসা লাগবে না উভয় দেশের নাগরকিদের। আঙ্কারা ও বাকুর মধ্যে ভিসামুক্ত চুক্তি স্বাক্ষর হওয়ায় এ সুবিধা পাচ্ছে দেশ দুটির নাগরিকরা। শুক্রবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু এ কথা জানিয়েছেন।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, বৃহস্পতিবার তুরস্ক ও আজারবাইজানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশ দুটির নাগরিকরা ভ্রমণের সময় পরিচয়পত্র সঙ্গে রাখলেই চলবে।   

বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ চুক্তি স্বাক্ষরের পর উভয় দেশের (তুরস্ক ও আজারবাইজান) নাগরিকরা ভ্রমণে তাদের পরিচয়পত্র ব্যবহার করলেই চলবে।   

প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বরের পর থেকে নতুন করে নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সংঘর্ষ শুরু হয়।  এর আগ পর্যন্ত প্রায় তিন দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছে জাতিগত আর্মেনীয়রা।   ১৯৯০ এর দশকে বিরোধপূর্ণ অঞ্চলটিতে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়।  এতে যুদ্ধ ছাড়াই কয়েকটি অঞ্চলের দখল পর আজারবাইজান।  এদিকে আর্মেনিয়ার সঙ্গে চলা যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দিয়েছে তুরস্ক। ফলে আজারবাইজানের বিজয়কে তুরস্ক নিজের বিজয় বলেই মনে করে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status