ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কর ফাঁকি দিয়ে স্পেনের রাজার আবু ধাবিতে পলায়ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 5:33 PM

কর ফাঁকি দিয়ে স্পেনের রাজার আবু ধাবিতে পলায়ন

কর ফাঁকি দিয়ে স্পেনের রাজার আবু ধাবিতে পলায়ন

এক বছর আগে আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরুর পরই আরব আমিরাতে চলে যান স্পেনের সাবেক রাজা প্রথম হুয়ান কার্লোস। এক বছর পর আট লাখ ২১ হাজার ডলার পরিশোধ করেছেন তিনি।

এ তথ্য জানিয়ে হুয়ান কার্লোসের আইনি প্রতিষ্ঠান বুধবার আরো দাবি করে, সাবেক রাজা যেকোনো সময় যেকোনো ধরনের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত।

৮২ বছর বয়সি রাজা গত বছর থেকে স্পেনের বাইরে। স্পেন এবং সুইজারল্যান্ডে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে পাড়ি জমান তিনি।

সত্তরের দশকে স্পেনে স্বৈরতন্ত্রের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জনপ্রিয় হয়ে ওঠেন রাজা প্রথম হুয়ান কার্লোস। পরে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় নিজের সন্তান চতুর্থ ফিলিপকে রাজমুকুট পরিয়ে সরে যেতে হয় তাকে। সংযুক্ত আরব আমিরাতের শাহজাদা শেখ মোহাম্মদ বিন সাঈদ আল নাহিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য বেশ কয়েকবার সংবাদ শিরোনামে এসেছেন হুয়ান কার্লোস। গত বছর স্পেন ছাড়ার পর থেকে শাহজাদার শহর আবু ধাবিতেই রয়েছেন তিনি।

এদিকে সাবেক রাজার আইনজীবী আট লাখ ২১ হাজার ডলার (ছয় লাখ ৮০ হাজার ইউরো)-র বকেয়া পরিশোধের খবর জানানোর পর স্পেনে রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে নতুন করে। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ‘রাজতন্ত্র কোনো রকমের সংকটে নেই’ বলে আশ্বস্ত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে হুয়ান কার্লোসের বিষয়ে তিনি বলেন, ‘‘স্বচ্ছতা বজায় রেখে তদন্ত শেষ করা হবে।” সূত্র: ডয়েচে ভেলে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status