ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ডে হারলে কোয়ারেন্টিনের দোষ দেব না: মিসবাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 7:50 PM

নিউজিল্যান্ডে হারলে কোয়ারেন্টিনের দোষ দেব না: মিসবাহ

নিউজিল্যান্ডে হারলে কোয়ারেন্টিনের দোষ দেব না: মিসবাহ

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক বলেছেন, পেশাদার হিসেবে আমরা অজুহাত খুঁজছি না। দিনের শেষে আপনি কত অজুহাত নিয়ে এসেছেন তা বিবেচ্য নয়, সমস্ত বিষয়ই ফলাফল। আমরা যথাসাধ্য চেষ্টা করব লড়াই চালিয়ে যাওয়ার।

নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রায় দুই সপ্তাহ হোটেলে কোয়ারেন্টিনের নামে বন্দি অবস্থায় ছিল পাকিস্তান ক্রিকেট দল। কোয়ারেন্টিনের সময়ে তারা ঘর থেকে বেরা হওয়া তো দূরে থাক, তাদের ঘরের বিছানা, ওয়াশরুম পর্যন্ত পরিষ্কার করা হয়নি।

পাকিস্তানের ক্রিকেটাররা দাবি করেছেন কোয়ারেন্টিনে তাদের নোংরা পরিবেশে রেখেছে নিউজিল্যান্ড। তাদের খাবারে জন্য প্লেট পর্যন্ত দেয়া হয়নি। একবার ব্যবহার করা যায় এমন পাত্রে খাবার দেয়া হতো।

অর্ধমাস বন্দি অবস্থায় কাটানোর পর ফিটনেস ফিরে পেতে যতটুকু অনুশীলনের প্রয়োজন সেই সময় হাতে নেই বাবর আজমদের। হাতেগোনা কয়েক দিন বাড়তি অনুশীলন করে বাবরদের প্রস্তুত করা প্রসঙ্গে কোচ মিসবাহ বলেছেন, আমাদের ক্রিকেটারদের সেরা ফিটনেস ফিরে পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক সপ্তাহে তিন সপ্তাহের অনুশীলন করা কঠিন, তবে অসম্ভব নয়।

ভিডিও লিংকে সাংবাদিকদের সঙ্গে আলাপে মিসবাহ আরও বলেছেন, ঘরের মাঠে নিউজিল্যান্ড কঠিন প্রতিপক্ষ। তারা সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তাদের বিপক্ষে জয় পেতে হলে আমাদের সেরাটা উজাড় করে দিতে হবে।

আগামী শুক্রবার থেকে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status