ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট অধিনায়ক ডি কক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 7:55 PM

দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট অধিনায়ক ডি কক

দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট অধিনায়ক ডি কক

চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন ফাফ ডু প্লেসি। এর পর করোনাভাইরাসের কারণে আর খেলা মাঠে না গড়ানোয় অধিনায়ক নিয়ে ভাবেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। এবার শ্রীলংকা সফরকে সামনে রেখে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট।

কুইন্টন ডি কককে টেস্ট অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে সিএসএ। এর মাধ্যমে ওয়ানডে ও টি-২০র পর টেস্ট ফরম্যাটেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে গত এপ্রিলে সিএসএর পরিচালক গ্রায়েম স্মিথ জানিয়েছিলেন, ওয়ানডে আর টি-২০র অধিনায়ক কুইন্টন ডি কককে ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়ক করার পরিকল্পনা তাদের নেই। তবে এখন সিদ্ধান্তটি থেকে সরে এসেছে তারা।

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। ডি ককের নেতৃত্বে এই গ্রীষ্মে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, বিউরান হেনড্রিকস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রসি ফন ডার ডাসেন, স্যারেল ইরউই, আনরিখ নর্তজে, গ্লেন্টন স্টুয়ারম্যান, ভিয়ান মুল্ডার, কিগান পিটারসেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status