ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ন্যাটো জোটের সামরিক মহড়ায় যোগ দেবে রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 7:58 PM

ন্যাটো জোটের সামরিক মহড়ায় যোগ দেবে রাশিয়া

ন্যাটো জোটের সামরিক মহড়ায় যোগ দেবে রাশিয়া

আগামী বছর পাকিস্তান উপকূলে শুরু হতে যাওয়া ন্যাটো জোটের সামরিক মহড়ায় অংশ নেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।  বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে এ কথা জানায়।

এতে বলা হয়, পাকিস্তান উপকূলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো জোটের সামরিক মহড়ায় অংশ নিতে পারে রাশিয়া।

৩০টি দেশ এ মহড়ায় অংশ নেবে।  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক ছাড়াও পাকিস্তান, জাপান ও চীনের নৌবাহিনীও যোগ দেয়ার কথা রয়েছে।

এর আগে সর্বশেষ ২০১১ সালে স্পেনের পানিসীমায় ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল রাশিয়া। ফের ১০ বছর পর আবার এক সঙ্গে মহড়া দেয়ার কথা জানিয়েছে মস্কো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, এক দশক ধরে ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্কের সঙ্গে যৌথ মহড়া দিয়ে আসছে রাশিয়া।

২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেওয়ার পর থেকে মস্কোর সঙ্গে ন্যাটো জোটভুক্ত পশ্চিমা দেশগুলোর সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status