ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
৪০টি গাঁজা গাছসহ আটক ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 December, 2020, 8:00 PM

৪০টি গাঁজা গাছসহ আটক ১

৪০টি গাঁজা গাছসহ আটক ১

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন থেকে নাহিদ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০টি গাঁজা গাছ ও ৫৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে জাহাজমারা ১নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাহিদ ওই গ্রামের জাহাঙ্গীর আলম প্রকাশ বেচুর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জাহাজমারা ১নং ওয়ার্ডে বেচুর বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর থেকে তার ছেলে নাহিদকে ৫৩০ গ্রাম গাঁজাসহ আটক করা  হয়। পরবর্তীতে নাহিদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘরের পাশের একটি ক্ষেত থেকে ৪০টি গাঁজা গাছ জব্দ করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত নাহিদ গাঁজা গাছের চাষ করে উপজেলার বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status