ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ফাইনালে ওঠার লড়াইয়ে চট্টগ্রামকে বড় লক্ষ্য দিল ঢাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 8:37 PM

ফাইনালে ওঠার লড়াইয়ে চট্টগ্রামকে বড় লক্ষ্য দিল ঢাকা

ফাইনালে ওঠার লড়াইয়ে চট্টগ্রামকে বড় লক্ষ্য দিল ঢাকা

বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ এ ম্যাচে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ পেয়েছে খুলনা। নির্ধারিত ২০ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদের দলের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২১০ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম দলপতি মোহাম্মদ মিঠুন। খুলনার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন জহুরুল ইসলাম অমি ও জাকির হাসান। শুরু থেকেই ২২ গজে ঝড় তোলেন জাকির।

খুলনার প্রথম উইকেট পতন হয় ৭১ রানে। আউট হওয়া জাকিরের এই জুটিতে অবদান ছিল ১৬ রান। জাকির মন্থর গতিতে খেললেও এরপর যে-ই নেমেছেন খেলেছেন ক্যামিও ইনিংস। আউট হওয়ার আগে ৫১ বলে ৮০ রান করেন অমি। এছাড়া কায়েস খেলেন ১২ বলে ২৫ রানের ইনিংস।

শেষদিকে মিরপুরে চার ছক্কার ঝড় তোলেন রিয়াদ। মাত্র নয় বলে ৩০ রান করেন তিনি। সাকিবও এদিন নামের প্রতি কিছুটা সুবিচার করেছেন। সাজঘরে ফেরার আগে তিনি ১৫ বলে করেন ২৮ রান। এছাড়া আরিফুল ফেরেন ১৫ করে। শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও বড় সংগ্রহ নিয়েই মাঠ ছাড়ে খুলনা।

চট্টগ্রামের হয়ে দুই উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এছাড়া মোসাদ্দেক হোসেন ও সঞ্জিত সাহা একটি করে উইকেট নেন।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status