ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
হালুয়াঘাটের তরুণীকে গাজীপুর ও গৌরীপুরে নিয়ে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 December, 2020, 10:25 PM

হালুয়াঘাটের তরুণীকে গাজীপুর ও গৌরীপুরে নিয়ে ধর্ষণ

হালুয়াঘাটের তরুণীকে গাজীপুর ও গৌরীপুরে নিয়ে ধর্ষণ

ময়মনসিংহের হালুয়াঘাটের ষোড়শী তরুণী চিকিৎসার জন্য ময়মনসিংহে যাওয়ার পথে শনিবার নিখোঁজ হয়ে যায়। পথভ্রষ্ট হয়ে ওই তরুণী চলে যায় গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তা এলাকায়।

সেখানে রোববার সকালে সাক্ষাৎ হয় নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ধলাপাড়ার মজিবুর রহমানের পুত্র মোশারফ হোসেন (২০) ও লাল মিয়ার পুত্র মো. শিপন মিয়ার (২০) সঙ্গে। তারা ওই তরুণীকে জয়দেবপুর এলাকার গহীন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তেলিজানি গ্রামের এক নীরব এলাকায় নিয়ে রোববার রাত সাড়ে ১১টার সময় তরুণীকে আবারও ধর্ষণ করে।

এ সময় জনতা ওই দুই যুবককে আটক করে। খবর পেয়ে গৌরীপুর থানার এসআই  মোহাম্মদ জামাল হোসেন ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার ও ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেন।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম বলেন, এ ঘটনা অত্যন্ত নিন্দাজনক। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status